২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘‘অপ্রতিপাদিত (unverified) ওজন বা পরিমাপন’’ অর্থ কোনো ওজন বা পরিমাপন যাহা প্রতিপাদন ও স্ট্যাম্পযুক্ত করা হয় নাই; (২) ‘‘আমদানি’’ অর্থ কোনো পণ্য বা সেবা অন্য কোনো দেশ হইতে বাংলাদেশের অভ্যন্তরে আনয়ন; (৩) ‘‘আইনসম্মত পরিমাপ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা (OIML)’’ অর্থ International Organization of Legal Metrology (OIML); (৪) ‘‘ইনস্টিটিউশন’’ অর্থ Bangladesh Standards and Testing Institution Ordinance, 1985 (Ordinance No. XXXVII of 1985) এর অধীন প্রতিষ্ঠিত Bangladesh Standards and Testing Institution; (৫) ‘‘উৎপাদনকারী’’ অর্থ কোনো…