১৫। (১) পরিদর্শক বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যে কোনো যুক্তিসঙ্গত সময়ে, ব্যবসা বা বাণিজ্যের লেন-দেনে ব্যবহৃত যে কোনো ওজন, পরিমাপন, ওজন বা পরিমাপন যন্ত্র বা যে কোনো ব্যক্তির অধিকারে থাকা বা অনুরূপ ব্যবহারের উদ্দেশ্যে কোনো প্রাঙ্গনে রক্ষিত সকল সামগ্রী পরিদর্শন বা সত্যতা প্রতিপাদন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন যে কোনো ওজন, পরিমাপন বা ওজন বা পরিমাপন যন্ত্র প্রতিপাদনের উদ্দেশ্যে, পরিদর্শক বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ব্যবসা বা বাণিজ্যের যে কোনো লেন-দেনের সময় বিক্রিত বা সরবরাহকৃত যে কোনো পণ্যের ওজন বা পরিমাণের সত্যতা প্রতিপাদন করিতে বা সত্যতা প্রতিপাদনের ব্যবস্থা করিতে পারিবেন। (৩) যেক্ষেত্রে…