১২। (১) বাণিজ্যিক ওজন ও পরিমাপনের শুদ্ধতা প্রতিপাদনের উদ্দেশ্যে, সরকার, প্রচলিত মানদণ্ড নামে, প্রয়োজনীয় সংখ্যক মানদণ্ডের সেট প্রস্তুত করিতে পারিবে এবং উক্তরূপ প্রতিটি সেট সেকেন্ডারি মানদণ্ডের সহিত প্রতিপাদন করিয়া নির্ভরযোগ্য করা যাইবে : তবে শর্ত থাকে যে, স্বর্ণ ও রৌপ্যের বাট এবং মূল্যবান পাথর সংশ্লিষ্ট প্রচলিত মানদণ্ডসমূহ রেফারেন্স মানদণ্ডের সহিত সত্যতা প্রতিপাদন করিতে হইবে। (২) প্রচলিত মানদণ্ডসমূহ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক নির্ধারিত স্থান ও অবস্থায় সংরক্ষণ করা হইবে এবং, ক্ষেত্রমত, তৎকর্তৃক নির্ধারিত স্থানে ও পদ্ধতিতে প্রতিপাদন করা হইবে এবং এইরূপ সত্যতা প্রতিপাদন তারিখ দ্বারা চিহ্নিত…