২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে- (১) "ইনস্টিটিউট" অর্থ এই আইনের অধীন স্থাপিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি [NIB; (২) "জেনেটিক্যালী মডিফাইড অর্গানিজম (জিএমও)" অর্থ আধুনিক জীবপ্রযুক্তির কৌশল অবলম্বন করিয়া জীবের বংশানুক্রমিক উপাদান পরিবর্তনের মাধ্যমে প্রাপ্ত জীব যাহা নূতন উৎপাদ (Output) তৈরী বা নূতন কার্যাবলী সম্পাদনে সক্ষম; (৩) "জেনেটিক্যালী মডিফাইড (জিএম) ফুড" অর্থ জীন রূপানত্দরের মাধ্যমে পরিবর্তিত বৈশিষ্ট্যসম্পন্ন জীব হইতে উৎপাদিত খাদ্য; (৪) "বোর্ড" অর্থ ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি এর পরিচালনা বোর্ড; (৫) "প্রবিধান" অর্থ এই আইনের অধীন প্রণীত প্রবিধান;…