১। (১) এই আইন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি আইন, ২০১০ নামে অভিহিত হইবে। (২) ইহা সমগ্র বাংলাদেশের জন্য প্রযোজ্য হইবে। (৩) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, যেই তারিখ নির্ধারণ করিবে সেই তারিখে এই আইন বলবৎ হইবে।*এস, আর, ও নং ২৭১-আইন/২০১০, তারিখ: ০৪ জুলাই, ২০১০ ইং দ্বারা ১৫ জুন, ২০১০ খ্রিস্টাব্দ উক্ত আইন কার্যকর হইয়াছে।