৩৷ (১) এই আইনের বিধান অনুযায়ী নোয়াখালী জেলার সল্লা ও নোয়াখালী মৌজায় “নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (Noakhali Science and Technology University) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে৷ (২) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, কোষাধ্যক্ষ, রিজেন্ট বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সমন্বয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নামে একটি সংবিধিবদ্ধ সংস্থা গঠিত হইবে৷ (৩) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ধারাবাহিকতা এবং একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার সম্পত্তি অর্জন করার, অধিকারে রাখার এবং হস্তান্তর করার ক্ষমতা থাকিবে এবং উক্ত…