৬। (১) বিশ্ববিদ্যালয়ের সকল স্বীকৃত শিক্ষা ও গবেষণা, বিশ্ববিদ্যালয় বা উহার ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত হইবে এবং পরীক্ষাগার বা কর্মশিবিরের সকল কর্মকাণ্ড ইহার অন্তর্ভুক্ত হইবে। (২) বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ শিক্ষা-কার্যক্রম পরিচালনা করিবেন। (৩) শিক্ষাদানের দায়িত্ব কোন্ কর্তৃপক্ষের উপর থাকিবে তাহা সংবিধি দ্বারা নির্ধারণ করা হইবে। (৪) শিক্ষাক্রম ও পাঠ্যসূচি, সংবিধি এবং বিশ্ববিদ্যালয়ের বিধি দ্বারা নির্ধারণ করা হইবে। (৫) বিধি ও প্রবিধানে বিধৃত শর্তানুসারে বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত শিক্ষা-কার্যক্রম পরিচালনা করা হইবে।