২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ‘অনুষদ’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অনুষদ; (২) ‘অর্থ কমিটি’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটি; (৩) ‘আচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৪) ‘আবাসিক হল’ অর্থ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বক্ষণিক বসবাসের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় পরিচালিত ছাত্রাবাস; (৫) ‘ইনস্টিটিউট’ অর্থ বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত, অনুমোদিত বা স্থাপিত কোনো ইনস্টিটিউট; (৬) ‘উপাচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (৭) ‘উপউপাচার্য’ অর্থ বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য; (৮) ‘অ্যাকাডেমিক কাউন্সিল’ অর্থ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল; (৯)…