১৩। (১) আচার্য, তৎকর্তৃক নির্ধারিত শর্তে, ৪ (চার) বৎসর মেয়াদের জন্য ১ (এক) জন কোষাধ্যক্ষ নিযুক্ত করিবেন: তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি একাদিক্রমে বা অন্য কোনোভাবে কোষাধ্যক্ষ হিসাবে ০২ (দুই) মেয়াদের অধিক সময়ের জন্য নিয়োগ লাভের যোগ্য হইবেন না। (২) উপধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, আচার্য যেকোনো সময় কোষাধ্যক্ষের নিয়োগ বাতিল করিতে পারিবেন। (৩) কোষাধ্যক্ষ পদে নিয়োগের জন্য ন্যূনতম যোগ্যতা হইবে সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতকোত্তর ডিগ্রিসহ সরকারি বিশ্ববিদ্যালয়ে অন্যূন ২০ (বিশ) বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা। (৪) কোষাধ্যক্ষ বিশ্ববিদ্যালয়ের তহবিলের সার্বিক তত্ত্বাবধান করিবেন এবং…