৩। এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে, শারীরিক, মানসিক, বুদ্ধিগত, বিকাশগত এবং ইন্দ্রিয়গত ক্ষতিগ্রস্ততা ও প্রতিকূলতার ভিন্নতা বিবেচনায়, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতার ধরনসমূহ হইবে নিম্নরূপ, যথা :- (ক) অটিজম বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস্ (autism or autism spectrum disorders);(খ) ডাউন সিনড্রোম (down syndrome);(গ) বুদ্ধিপ্রতিবন্ধিতা(intellectual disability); এবং(ঘ) সেরিব্রাল পালসি (cerebral palsy)।