২৫। (১) ধারা ২৪ এর অধীন পরিদর্শনকালে নিয়োগপ্রাপ্ত অভিভাবক কর্তৃক নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির প্রতি অবহেলা, নির্যাতন, সম্পত্তি আত্মসাৎ, অপব্যবহার বা অপব্যয় সংক্রান্ত কোনো ধরনের আচরণ বা কর্মকাণ্ড পরিলক্ষিত হইলে পরিদর্শনকারী ব্যক্তি উক্ত নিয়োগপ্রাপ্ত অভিভাবককে অব্যাহতি প্রদানের নিমিত্ত জেলা কমিটি বরাবর অভিযোগ উত্থাপন করিতে পারিবেন। (২) উপ-ধারা (১) এর অধীন কোনো অভিযোগ প্রাপ্ত হইলে জেলা কমিটি, নির্ধারিত পদ্ধতিতে অনুসন্ধান এবং, প্রয়োজনে, শুনানী গ্রহণ করিয়া বিষয়টির সত্যতা যাচাই করিবে। (৩) নিয়োগপ্রাপ্ত অভিভাবককে অব্যাহতি প্রদানের কোনো সঙ্গত কারণ থাকিলে জেলা কমিটি, বোর্ডের অনুমোদনক্রমে,…