২০। (১) বোর্ড, এই আইনের উদ্দেশ্যপূরণকল্পে, প্রত্যেক জেলায় নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে একটি কমিটি গঠন করিবে, যথা :- (ক) জেলা প্রশাসক, যিনি ইহার সভাপতিও হইবেন; (খ) জেলা সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি; (গ) জেলার সিভিল সার্জন; (ঘ) জেলার শিক্ষা কর্মকর্তা; (ঙ) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা; (চ) জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা; (ছ) প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা; (জ) জেলা আইনগত সহায়তা প্রদান সংস্থার সাধারণ সম্পাদক; (ঝ) জেলা প্রশাসক কর্তৃক মনোনীত নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী বা তাহাদের মাতা, পিতা বা অভিভাবকগণের মধ্য হইতে ২(দুই) জন প্রতিনিধি; (ঞ) জেলা প্রশাসক কর্তৃক মনোনীত…