২। ।বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোনো কিছু না থাকিলে, এই আইনে- (১) ’’অভিভাবক’’ অর্থ নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তির মাতা বা পিতা বা তদ্কর্তৃক নিয়োজিত কোনো অভিভাবক; (২) ’’উপদেষ্টা পরিষদ’’ অর্থ ধারা ১১ এর অধীন গঠিত উপদেষ্টা পরিষদ; (৩) ’’চেয়ারপারসন’’ অর্থ বোর্ডের চেয়ারপারসন; (৪) ’’জেলা কমিটি’’ অর্থ ধারা ২০ এর অধীন গঠিত জেলা কমিটি; (৫) ’’ট্রাস্ট’’ অর্থ ধারা ৮ এর উপ-ধারা (১) এর অধীন স্থাপিত নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট; (৬) ’’তহবিল’’ অর্থ ট্রাস্টের তহবিল; (৭) ’’নির্ধারিত’’ অর্থ বিধি দ্বারা নির্ধারিত; (৮) ’’নিবন্ধিত সংগঠন’’ অর্থ ধারা ২১ এর অধীন নিবন্ধিত কোনো সংগঠন; (৯)…