১৯। ধারা ১২ এর সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, বোর্ড, অন্যান্যের মধ্যে, নিম্নরূপ দায়িত্বও পালন করিবে, যথা:- (ক) ট্রাস্টের কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ; (খ) ট্রাস্টের তহবিলের জন্য অর্থ সংগ্রহ, সংরক্ষণ ও বিনিয়োগ; (গ) ট্রাস্টের উদ্দেশ্য পূরণকল্পে কার্যক্রম গ্রহণের জন্য বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অর্থায়ন; (ঘ) ট্রাস্টের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও হেফাজতকরণ; (ঙ) সরকারি উৎস ছাড়াও অন্যান্য উৎস হইতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে, সরকারের অনুমোদন সাপেক্ষে, বিভিন্ন সংস্থার সহিত যোগাযোগ, অর্থপ্রাপ্তির উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ; (চ) নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী…