১৩। (১) ট্রাস্টি বোর্ড নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথা:- (ক) সরকার কর্তৃক মনোনীত, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধিতা বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতাসম্পন্ন, একজন ব্যক্তি, যিনি উহার চেয়ারপারসনও হইবেন; (খ) ব্যবস্থাপনা পরিচালক, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, যিনি উহার ভাইস চেয়ারপারসনও হইবেন; (গ) মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর; (ঘ) মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর; (ঙ) যুগ্মসচিব (উন্নয়ন), সমাজকল্যাণ মন্ত্রণালয়; (চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের অন্যূন যুগ্ম-সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা; (ছ) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক মনোনীত উক্ত মন্ত্রণালয়ের…