১৮। (১) এই আইনের অধীনে কৃত কোন অপরাধের জন্য যদি বাংলাদেশের নাগরিক নয় এমন কাউকে গ্রেফতার করা হয় সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষকে উক্ত অপরাধের বিচারের নিমিত্তে তাহাকে প্রত্যর্পণ করিতে অনুরোধ জানাইবে। (২) নির্যাতনের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের নাগরিক নয় এমন কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য অপর কোনো দেশের সরকার বাংলাদেশের সরকারকে অনুরোধ জানাইলে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিভাগ অনুরোধ জ্ঞাপনকারী দেশকে বাংলাদেশ সরকারের গৃহীত অথবা প্রস্তাবিত ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তির বিচার অথবা প্রত্যর্পণ সম্পর্কে অবহিত করিবে। (৩) এই আইনের অধীনে…