১৭। এই আইনের অধীনে কৃত কোনো অপরাধের জন্য যদি বাংলাদেশের নাগরিক নয় এমন কাউকে গ্রেফতার করা হয় সে ক্ষেত্রে উক্ত ব্যক্তি— (ক) বাংলাদেশে অবস্থিত তাহার দেশের হাই কমিশনের সহিত; (খ) বাংলাদেশে তাহার দেশের হাই কমিশন না থাকিলে পার্শ্ববর্তী দেশে অবস্থিত তাহার দেশের হাই কমিশনের সহিত যোগাযোগ রক্ষা করিতে পারিবে।