২। ২০১২ সনের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের যে সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫এ উল্লিখিত ৮৮৮০,৪৭,২৯,০০০ (আট হাজার আটশত আশি কোটি সাতচল্লিশ লক্ষ ঊনত্রিশ হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।