নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ২০১০ ( ২০১০ সনের ২৯ নং আইন ) [১৬ই জুন, ২০১০ ] ২০১০ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু ২০১০ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে মঞ্জুরীকৃত অর্থের অধিক প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-