২৷ ২০০৬ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় উক্ত বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫এ উল্লিখিত দুই হাজার পাঁচশত ষোল কোটি একান্ন লক্ষ নয় হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷