২৷ ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে যেই সকল ব্যয় উক্ত বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত দুই হাজার একশত পঞ্চাশ কোটি বাইশ লক্ষ তেপ্পান্ন হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷