২। ২০০১ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বছরে যে সকল ব্যয় উক্ত বছরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫-এ উলি্লখিত তিন হাজার একশত কোটি তেহাত্তর লক্ষ চৌষট্টি হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।