২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা নির্বাহের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে চার হাজার তিনশত চুয়াত্তর কোটি সাত লক্ষ তিপ্পান্ন হাজার টাকা মাত্র, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷