২৷ তফসিলের কলাম ২এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৯৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৫এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকূল্যে দুই হাজার দুই শত ছত্রিশ কোটি তিরানব্বই লক্ষ ঊনচল্লিশ হাজার টাকা মাত্র সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷