২৷ তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৮৮ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় সেই বত্সরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে এক হাজার ছয়শত পঁয়ত্রিশ কোটি চল্লিশ লক্ষ পঁচিশ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷