নির্দিষ্টকরণ (সম্পূরক) আইন, ১৯৮৭ ( ১৯৮৭ সনের ২৫ নং আইন ) [৩০ জুন, ১৯৮৭ ১৯৮৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য প্রণীত আইন৷ যেহেতু ১৯৮৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু অর্থ প্রদান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইলঃ-