২। এই আইনের সহিত সংযু্ক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ২০০৭ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসর চলাকালীন সময়ে যেই সকল ব্যয় উক্ত বৎসরের অর্থ পরিশোধের আওতাধীন হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ৫ এ উল্লিখিত চার হাজার নয়শত ছিয়াশি কোটি একচল্লিশ লক্ষ চার হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।