নির্দিষ্টকরণ (সম্পূরক) (২০০৬-০৭ অর্থ বৎসর) আইন, ২০০৯ ( ২০০৯ সনের ১ নং আইন ) [২৪শে ফেব্রুয়ারি , ২০০৯ ] ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু সম্পূরক অর্থ মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের উদ্দেশ্যে প্রণীত আইন যেহেতু ২০০৭ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে আরও কিছু সম্পূরক অর্থ মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদান করা সমীচীন ও প্রয়োজনীয়; সেহেতু এতদ্দ্বারা নিম্নরূপ আইন করা হইল:-