২। ২০১৫ সালের ৩০ জুন তারিখে সমাপ্য অর্থবৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলে কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত ৩৮২৩৪০,০১,২১,০০০ (তিন লক্ষ বিরাশি হাজার তিনশত চল্লিশ কোটি এক লক্ষ একুশ হাজার) টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।