২। ২০১০ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরে যেই সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত এক লক্ষ ঊননব্বই হাজার নয়শত ঊনষাট কোটি ছিয়ানব্বই লক্ষ ঊনসত্তর হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে।