৩৷ এই আইন দ্বারা সংযুক্ত তহবিল হইতে প্রদান করিবার ও ব্যয় নির্বাহের জন্য অনুমোদিত অর্থ ২০০৪ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ-বত্সরে তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যের জন্য উহার বিপরীতে কলাম ৫-এ উল্লিখিত পরিমাণের অনধিক অর্থ নির্দিষ্ট করা হইল৷