২৷ ২০০৩ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বছরে যে সকল ব্যয় হইতে পারে সেই সকল ব্যয় নির্বাহের জন্য এই আইনের তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদির বিপরীতে কলাম ৫ এ উল্লিখিত আটান্ন হাজার দুইশত তেতাল্লিশ কোটি বাহাত্তর লক্ষ এগার হাজার টাকার অনধিক পরিমাণ অর্থ সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও ব্যয়যোগ্য হইবে৷