২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২-এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ২০০০ সালের ৩০শে জুন তারিখ সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৫-এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে চুয়াল্লিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন কোটি পচাশি লক্ষ পচাত্তর হাজার টাকা মাত্র, সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷