২৷ এই আইনের সহিত সংযুক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্যাদি নির্বাহের উদ্দেশ্যে ১৯৯৫ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে ব্যয় হইতে পারে তাহা বহনের জন্য তফসিলের কলাম ৫ এ বর্ণিত অর্থের অনধিক অর্থ, সর্বসাকুল্যে আটাশ হাজার সাতশত তিরানব্বই কোটি ঊননব্বই লক্ষ পাঁচ হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷