২৷ নির্দিষ্টকরণ (অগ্রিম মঞ্জুরী দান) আইন, ১৯৮৮ (১৯৮৮ সালের ৩২ নং আইন) দ্বারা সংযুক্ত তহবিল হইতে উত্তোলনকৃত দুই হাজার সাত শত তেতালি¬শ কোটি আটার লক্ষ চলি¬শ হাজার টাকার অতিরিক্ত তফসিলের কলাম ২ এ বর্ণিত কার্য ও উদ্দেশ্যসমূহ সম্পর্কে ১৯৮৯ সালের ৩০শে জুন তারিখে সমাপ্য অর্থ বত্সর চলাকালীন সময়ে যে কতিপয় ব্যয় হইতে পারে তা বহনের জন্য তফসিলের কলাম ৩ এ বর্ণিত অর্থসমূহের অনধিক অর্থ সর্বসাকুল্যে তের হাজার সাত শত পনর কোটি একানব্বই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সংযুক্ত তহবিল হইতে প্রদেয় ও প্রযোজ্য হইবে৷