৪। (১) সংযুক্ত তহবিল (অগ্রিম মঞ্জুরী দান ও নির্দিষ্টকরণ) অধ্যাদেশ, ২০০৭ (২০০৭ সনের ১২ নং অধ্যাদেশ) এতদ্দ্বারা রহিত করা হইল। (২) অনুরূপ রহিতকরণ সত্ত্বেও উক্ত অধ্যাদেশের অধীনে কৃত বা গৃহীত ব্যবস্থাদি এই আইনের অধীনে কৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে।