৯। (১) নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত হইবেন : তবে শর্ত থাকে যে, উক্ত বিধি প্রণীত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, এর বিধান অনুসারে উক্ত কর্মকর্তা ও কর্মচারীগণ নিযুক্ত হইবেন। (২) নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮ এর অধীন নিযুক্ত এবং এই আইন কার্যকর হইবার অব্যবহিত পূর্বে নির্বাচন কমিশন সচিবালয়ে কিংবা অন্যত্র কার্যরত কর্মকর্তা ও কর্মচারীগণ, উক্ত সচিবালয়ে সরকার বা অন্য কোন সংস্থা হইতে বদলী কিংবা প্রেষণে কার্যরত কর্মকর্তা ও কর্মচারীগণ ব্যতীত, এই আইন…