৬। (১) নির্বাচন কমিশন সচিবালয়, ধারা ৩(৩) এর বিধান সাপেক্ষে, সরকারের যে কোন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা অফিসের সহিত অথবা অন্য কোন প্রতিষ্ঠানের সহিত সরাসরি যোগাযোগ করিতে পারিবে। (২) প্রধান নির্বাচন কমিশনার বিধি বা স্থায়ী আদেশ দ্বারা নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যাবলী বন্টন ও পরিচালনার ব্যবস্থা করিতে পারিবেন।