৫। (১) নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান নির্বাচন কমিশনারের উপর ন্যস্ত থাকিবে এবং সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক প্রধান হইবেন। (২) সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসন, শৃঙ্খলা বিধান এবং সচিবালয়ের উপর অর্পিত কার্যাদি যথাযথভাবে সম্পাদন করিবেন। তিনি এই আইন এবং তদধীন প্রণীত বিধিমালার অধীন বিধানাবলীর যথাযথ প্রতিপালন নিশ্চিত করিবেন এবং প্রধান নির্বাচন কমিশনারকে সচিবালয়ের কার্যাদি সম্পর্কে সময়ে সময়ে অবহিত করিবেন। (৩) প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্ব বিধি বা স্থায়ী আদেশ দ্বারা নির্ধারিত পদ্ধতিতে অন্য কোন কমিশনার কিংবা নির্বাচন কমিশন সচিবালয়ের কোন…