৪। (১) নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সকল সাচিবিক দায়িত্ব পালন করিবে এবং নির্বাচন কমিশন কর্তৃক উহার উপর আরোপিত অন্যান্য যাবতীয় দায়িত্ব সম্পাদন করিবে। (২) উপ-ধারা (১) এ উল্লিখিত দায়িত্ব ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয় বিশেষ করিয়া নিম্নলিখিত দায়িত্ব পালন করিবে, যথা:- (ক) নিম্নোক্ত দায়িত্ব পালনে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা প্রদান, যথা:- (১) জাতীয় ও স্থানীয় পর্যায়ের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণ; (২) জাতীয় সংসদ নির্বাচনের উদ্দেশ্যে নির্বাচনী আসন সংক্রান্ত সীমানা নির্ধারণ; (৩) রাষ্ট্রপতি, জাতীয় সংসদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও ইউনিয়ন…