৩। (১) নির্বাচন কমিশনের একটি নিজস্ব সচিবালয় থাকিবে এবং উহা নির্বাচন কমিশন সচিবালয় নামে অভিহিত হইবে। (২) নির্বাচন কমিশন সচিবালয় সরকারের কোন মন্ত্রণালয়, বিভাগ বা দপ্তরের প্রশাসনিক আওতাধীন থাকিবে না। (৩) নির্বাচন কমিশনের পক্ষে আইন প্রণয়ন সম্পর্কিত বিষয়াদি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সম্পাদিত হইবে। (৪) নির্বাচন কমিশন সচিবালয় বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নিযুক্ত একজন সচিব এবং অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণের সমন্বয়ে গঠিত হইবে। নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ ২০০৯ সনের ৫ নং আইনের ধারা ৩ এর সংশোধন ২। নির্বাচন কমিশন সচিবালয় আইন, ২০০৯, অত:পর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর…