২০। (১) নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ, ২০০৮ (২০০৮ সনের ৫নং অধ্যাদেশ) এতদ্বারা রহিত করা হইল। (২) উপ-ধারা (১) এর অধীন রহিতকরণ সত্ত্বেও, রহিত অধ্যাদেশের অধীনকৃত কাজকর্ম বা গৃহীত ব্যবস্থা এই আইনের অধীনকৃত বা গৃহীত হইয়াছে বলিয়া গণ্য হইবে। ১ “নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮” শব্দগুলি, বন্ধনী, কমা ও সংখ্যাগুলি “The Election Commission (Officers and Staff) Rules, 1979” শব্দগুলি, বন্ধনী, কমা ও সংখ্যাগুলির পরিবর্তে নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) আইন, ২০১৩ (২০১৩ সনের ৫৮ নং আইন) এর ২ ধারাবলে প্রতিস্থাপিত। ২ “নির্বাচন কমিশন (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৮”…