২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে,- (ক) "কর্মকর্তা বা কর্মচারী" অর্থ নির্বাচন কমিশন সচিবালয়ের অধীন নিযুক্ত কোন কর্মকর্তা বা কর্মচারী; (খ) "নির্বাচন কমিশন" অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন; (গ) "নির্বাচন কমিশন সচিবালয়" অর্থ ধারা ৩ এর অধীন প্রতিষ্ঠিত নির্বাচন কমিশন সচিবালয়; (ঘ) "প্রধান নির্বাচন কমিশনার" অর্থ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এবং, ক্ষেত্রমত, সাময়িকভাবে প্রধান নির্বাচন কমিশনার পদে অধিষ্ঠিত ব্যক্তি; (ঙ) "বিধি" অর্থ এই আইনের অধীন প্রণীত বিধি;…