১৮। নির্বাচন কমিশন উহার কার্যাবলী ও কার্যপদ্ধতি সম্পর্কে জনসাধারণকে সম্যকভাবে অবহিত করিবার লক্ষ্যে যথাযথভাবে অবগতিমূলক কর্মসূচী গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয়কে নির্দেশ দিতে পারিবে এবং উক্ত নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশন সচিবালয় উক্তরূপ কর্মসূচীর ব্যবস্থা করিবে।