১৪। (১) নির্বাচন কমিশন সচিবালয়ের যাবতীয় দায়িত্ব সম্পাদনের জন্য সচিব প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন কমিশনের নিকট দায়ী থাকিবেন। (২) নির্বাচন কমিশন সচিবালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী, নির্বাচন কমিশনের সার্বিক নিয়ন্ত্রণে, সচিবের নিকট দায়ী থাকিবেন এবং সচিবের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তাহারা কাজ কর্ম পরিচালনা করিবেন।