১৩। নির্বাচন কমিশন সচিবালয়ে নিযুক্ত কর্মকর্তা ও কর্মচারীগণের বিরুদ্ধে গ্রহণীয় শৃংখলামূলক ব্যবস্থা বিধি দ্বারা নির্ধারিত হইবে : তবে শর্ত থাকে যে, এই ধারার অধীন বিধি প্রণীত না হওয়া পর্যন্ত সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য শৃংখলা ও আপীল সংক্রান্ত আইন ও বিধিমালা, প্রয়োজনীয় অভিযোজন সহকারে, নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য হইবে।