৩৪৷ (১) সরকার, কাউন্সিলের সহিত পরামর্শক্রমে এবং সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি প্রণয়ন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১)-এ প্রদত্ত ক্ষমতার সামগ্রিকতা ক্ষুণ্ন না করিয়া নিম্নবর্ণিত বিষয়ে বিধি প্রণয়ন করা যাইবে, যথা:- (ক) সরকারী হাসপাতাল ও বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে নিরাপদ রক্ত সংগ্রহ, সংরক্ষণ এবং রক্ত পরিসঞ্চালনের পূর্বশর্ত ও পদ্ধতি নির্ধারণ; (খ) রক্তের চাহিদা প্রদানকারী এবং রক্ত পরিসঞ্চালনকারী ডাক্তারের দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ; (গ) রক্ত, রক্তের উপাদান ও রক্তজাত সামগ্রী উত্পাদন,সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণ নিয়ন্ত্রণ; (ঘ) রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের পারিপার্শ্বিক…