২৷ বিষয় বা প্রসংগের পরিপন্থী ভিন্নরূপ কিছু না থাকিলে, এই আইনে,- (ক) “অননুমোদিত ব্যক্তি” অর্থ রক্ত সংগ্রহ বা রক্ত পরিসঞ্চালনের জন্য স্বীকৃত যোগ্যতার অধিকারী এবং দায়িত্বপ্রাপ্ত নন এমন কোন ব্যক্তি; (খ) “অনিরীক্ষিত রক্ত (unscreened blood)” অর্থ কোন রক্ত, রক্তের উপাদান বা রক্তজাত সামগ্রীতে এইডস্ (AIDS), হেপাটাইটিস বি (hepatitis B), হেপাটাইটিস সি (hepatitis C), সিফিলিস (syphilis), ম্যালেরিয়া (malaria) ইত্যাদি রক্তবাহিত রোগের জীবাণুমুক্ত হওয়া সম্পর্কে পরীক্ষা বা যাচাই করা হয় নাই এমন রক্ত, রক্তের উপাদান বা রক্তজাত সামগ্রী; (গ) “অননুমোদিত পদ্ধতিতে রক্ত সংগ্রহ ও পরিসঞ্চালন (bad ordering blood…