১৬৷ (১) পরিদর্শন কমিটি, মহা-পরিচালক এবং মহা-পরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা এই আইন, বিধি বা প্রদত্ত কোন নির্দেশ সাপেক্ষে, যে কোন বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র পরিদর্শন করিতে পারিবে৷ (২) পরিদর্শন কমিটি বা মহা-পরিচালকের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত কোন কর্মকর্তা উপ-ধারা (১) এর অধীন পরিদর্শনকালে যদি দেখিতে পায় যে, কোন বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্র এই আইন বা বিধি দ্বারা নির্ধারিত শর্তাবলী পালন করিতেছে না কিংবা লাইসেন্সের শর্ত ভংগ করিয়াছে তাহা হইলে উক্তরূপ পরিদর্শনের পনের দিনের মধ্যে পরিদর্শন কমিটি সরকারের নিকট এবং ক্ষেত্রমত, সংশ্লিষ্ট কর্মকর্তা মহা-পরিচালকের নিকট তদ্বিষয়ে একটি…