১৫৷ (১) সরকার, সরকারী গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, বেসরকারী রক্ত পরিসঞ্চালন কেন্দ্রসমূহ পরিদর্শনের জন্য এক বা একাধিক পরিদর্শন কমিটি গঠন করিতে পারিবে৷ (২) উপ-ধারা (১) এর অধীন গঠিত পরিদর্শন কমিটির সদস্য সংখ্যা এবং সদস্যদের যোগ্যতা সরকার কর্তৃক নির্ধারিত হইবে৷